Sunday, December 22, 2013

মুক্তির প্রথম দিনেই ‘ধুম থ্রি’র বক্সঅফিস জয়


Amir khan & Katrian kaif at Dhom:3
২০ ডিসেম্বর মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো তোলপাড় তুলেছে অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘ধুম ৩’। এবার প্রমাণিত হয়েছে এটি বছরের অন্যতম আলোচিত ছবি। প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে জনপ্রিয় ‘ধুম’ সিরিজের তৃতীয় এ ছবিটি।

এখন পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছিল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিনে ছবিটির হিন্দি, তামিল ও তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছিল ৩৩ কোটি ১২ লাখ রুপি।

অন্যদিকে ভারতজুড়ে সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুম ৩’। এতে করে ইতোমধ্যেই সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে ছবি মুক্তির রেকর্ড গড়েছে ‘ধুম ৩’। প্রথম দিনে প্রতিটি প্রেক্ষাগৃহে ৯৫ থেকে ১০০ শতাংশ দর্শক উপস্থিতি নিশ্চিত করেছেন হল মালিকেরা। এর ভিত্তিতে চলচ্চিত্র বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ছবিটির হিন্দি, তেলেগু ও তামিল সংস্করণ থেকে প্রথম দিনের আয়ের পরিমাণ ৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও গতকাল শুক্রবার ‘ধুম ৩’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। বাজার বিশ্লেষকদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে মাত্র তিন দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ছবিটি।

‘ধুম’ সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পেয়েছিল এ সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’। এতে অভিনয় করেন হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণভাবে ব্যবসাসফল হয়।

এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিল যশ রাজ ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি এটি পরিচালনাও করেছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ।
- See more at Fairnews24.com

Thursday, December 19, 2013

আত্মহত্যার চেষ্টা করেন ব্র্যাডলি কুপার

Bradley Vooper
মদ এবং ড্রাগে আসক্ত অভিনেতা ব্র্যাডলি কুপার অ্যাকশনধর্মী টিভি সিরিয়াল ‘এলাইস’এ নিজের উপস্থিতিতে সন্তুষ্ট হতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

৩৮ বছর বয়সী এই তারকা সিরিজটিতে নিজের করা উইল টিপিনের চরিত্রটি নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন একাডেমি পুরস্কার জয়ী তারকা।

তিনি জানান, এই সিরিজটির জন্য আমাকে সপ্তাহে মাত্র ৩ দিন কাজ করতে হত। এর পরের পর্বটিতেও আমার চরিত্রের তেমন লক্ষণীয় কোন উপস্থিতি ছিল না। সর্বোপরি আমি এতটাই হতাশ ছিলাম যে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম।

‘হ্যাঙ্গোভার’ অভিনেতা একসময় আর সহ্য করতে না পেরে টিভি সিরিজটির উদ্ভাবক জে.জে আব্রামকে বলেন তাকে সিরিজ থেকে বাদ দিয়ে দিতে। যদিও সেই সময় ব্র্যাডলির হাতে কোন কাজ ছিল না।

শুধু তাই নয় সম্প্রতি তিনি তার হলিউডক্যারিয়ারের সমাপ্তি আনতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে এমন একটি সময়ের মুখোমুখি হতে হয়। আমাকেও হতে হচ্ছে। হলিউডে এখন আমার প্রয়োজন শেষ।

ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান তাই তিনি তার ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তা না করে মাদকে ডুবে নিজের জীবনকে শেষ করতে চান না ব্র্যাডলি কুপার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- See more at:

TAG: bradley cooper, Hollywood, superstar, suicide, FNS, Fiarnews24.com, Tazakhabor, Bangladesh news,

২০১৪ সালে বাগদান করবেন জন!

John Abraham

‘রেইস টু’র ব্যাপক সাফল্যের মাধ্যমে এই বছরটি শুরু হয়েছে জন আব্রাহামের। এরপর ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে খুশি করলেন সমালোচকদের। একজন প্রযোজক হিসেবেও সফল জন। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ শুধু সমালোচকদেরই দৃষ্টি কাড়েনি, পেয়েছে দর্শকপ্রিয়তাও। কিন্তু নতুন খবর হলো প্রেমিকা প্রিয়া রুঞ্চালের সঙ্গে ২০১৪ সালে বাগদান করতে পারেন জন।

জনপ্রিয় এই অভিনেতার ৪১তম জন্মদিনে খ্যাতনামা জ্যোতিষী ভাভিক সাংঘভি ধারণা করছেন, ২০১৪ সাল হতে পারে জনের বাগদানের বছর।

জ্যোতিষীর মতে ক্যারিয়ারে বেশ কয়েকবার চড়াই উতরাই পেরোতে হলেও শেষমেশ জনের সাফল্য নিশ্চিত। প্রতিবছর বাড়বে তার অর্থবিত্তের পরিমাণ।

সাংঘভি আরও ভবিষ্যতবাণী করেন যে, বিয়ের পিঁড়িতে না বসলেও ২০১৪ সালে প্রেমিকার সঙ্গে বাগদান অবশ্যই সম্পন্ন করবেন জন।

সাংঘভির হিসেব অনুযায়ী, জনের আগামী সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’ খুব ভালো ব্যবসা না করলেও পরবর্তী প্রকল্প ‘হামারা বাজাজ’ ব্যাপকভাবে সমাদৃত হবে।

২০০২ সাল থেকে দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১১ সালের শুরুতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদ হয় জনের। এরপর থেকে প্রিয়া রুঞ্চালের সঙ্গে প্রেম করছেন তিনি। আমেরিকান নাগরিক প্রিয়া পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে মুম্বাইতে জনের সঙ্গে প্রথম দেখা হয় প্রিয়ার।
- See more at:

TAG: Fairnews24, FNS, Bangladesh, Tazakhabor,

পরনীতির ‘রোমান্সে’ ক্ষেপেছেন বাবা

Poreeniti Chopra
পরণীতি চোপড়ার বলিউডে ডেব্যু খুব একটা বেশি দিনের না হলেও এর মধ্যেই অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সে লম্বা রেসের ঘোড়া। এমনিতে বেশ হাসিখুশি কিন্তু সহজেই ছোট ছোট কারণে কেঁদে ফেলেন এই সুন্দরী। জানিয়েছেন, অভিনয় করার সুযোগ হঠাৎ করেই এসেছিল তার কাছে। আম্বালা শহরে বড় হয়ে ওঠা আর কলেজ। তারপর হায়ার স্ট্ডিজ এর জন্য ম্যানচেস্টার এ যাওয়া এবং সেখানে বিজনেস,ফিন্যান্স আর ইকনমিক্স-এ ট্রিপল অনান্স করেও রিসেসানের জন্য ভালো চাকরি না পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে কাজ করতে গিয়ে ডেভিড বেকহ্যামের সঙ্গে আলাপ আর তারপরে ভারতে ফিরে এসে যশ রাজ ফিল্মস এর অফিসে কাজ পাওয়া। আবার অভিনয়ে প্রথম ব্রেক সেখানেই পাওয়া সবই স্বপ্নের মত লাগে পরিণীতির।পরিণীতি আরও জানিয়েছেন, তার বাবা বেশ প্রাচীন চিন্তা ধারার মানুষ। তাই সিনেমাতে অ্যাক্টিং করার ক্যারিয়ার কোনদিনই উনি ভাল চোখে দেখেননি। কিন্তু যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া (পরিণীতির খুড়ততো বোন) ইতোমধ্যেই বলিউডে ভাল পরিচিতি পেয়েছিলেন আর যশ রাজ ব্যানারে কাজ করছিলেন তাই পরিনীতির বাবা ওঁকে অভিনয় করার অনুমতি দেন।যখন পরিণীতির প্রথম ছবি ইশকজাদে মুক্তি পায় তাতে হিরোর সঙ্গে লাভ মেকিং সিন দেখে মোটেই খুশে হননি উনি আর গোটা একদিন মেয়ের সঙ্গে কথাও বলেন নি। পরের ছবি শুদ্ধ দেশি রোম্যান্স আর মেয়ের সঙ্গে বসে দেখার সাহস করেননি। তা একদিক দিয়ে ভালো করেছেন উনি যা সব চুম্বন দৃশ্য আছে ওই ছবিতে ! যাইহোক পরিণীতি আরও জানিয়েছেন, বাবাকে ভয় পেলেও মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক তার উল্টো, মায়ের সঙ্গে সব কিছুই শেয়ার করেন তিনি। এমনকী এখনও পরিনীতির প্রথম ছবির পরিচালক মনীশ শর্মা কে প্রায়ই এস এম এস করে ধন্যবাদ জানান পরিণীতির মা। কারণ তিনি মনে করেন মেয়ের এই সাফল্য একমাত্র তার জন্য।
- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  leonardo dicaprio, Hollywood, Poreeniti chopra,



মোষ্ট ওয়ান্টেড সানি লিওন!

Sunny leone
সালমান খান, ক্যাটরিনা কাইফ আর শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে বছরের মোষ্ট ওয়ান্টেড তারকা নির্বাচিত হলেন পর্নস্টার সানি লিওন। সম্প্রতি গুগল ইন্ডিয়া’র জরিপে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, ২০১৩ সালে গুগলে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং ক্রিকেটতারকা শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি বার খোঁজা হয়েছে বলিউডের নতুন মুখ সানি লিওনকে।
এই তালিকায় ৫ম স্থানে আছেন বলিউড কিং শাহরুখ। এরপর পর্যায়ক্রমে খোঁজা হয়েছে গায়ক হানি সিং, তেলেগু এবং তামিল অভিনেত্রী কাজল আগারওয়াল, কারিনা কাপুর, শচীন টেন্ডুলকার এবং পুনম পান্ডেকে।
গুগল ইন্ডিয়া দেশটির গুগল সার্চ এর ভিত্তিতে বছরের প্রধান ব্যক্তিত্ব, ঘটনা, গতিধারা ইত্যাদির উপর একটি জরিপ চালিয়েছে।
শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সহ তালিকায় শীর্ষস্থানে আছে বলিউডের হিট ছবিগুলো এবং ভারতীয় প্রিমিয়ার লিগ। তালিকায় জনপ্রিয় ১০ এর মধ্যে ছিল ‘আশিকি টু’ ছবি, জন ওয়াকার এবং জিয়া খান।
- See more at: 

TAG: Sunny Leone, pornstar Sunny, Leone, mostwonted, Hot sunny, stars, Bangladesh, Bangladeshi, News, khabor tazakhabor,